হেপাটোসেলুলার কার্সিনোমা (HCC) হলো লিভারের প্রাথমিক ক্যান্সার, যা সাধারণত হেপাটাইটিস বি, সি বা লিভার সিরোসিস রোগীদের বেশি দেখা যায়।

প্রাথমিক শনাক্তকরণ ও পরীক্ষা

প্রতি ৬ মাস পর পর আল্ট্রাসাউন্ড এবং রক্তে Alpha-Fetoprotein (AFP) পরীক্ষার মাধ্যমে প্রাথমিক ক্যান্সার ধরা সম্ভব। ট্রাইফেজিক সিটি স্ক্যান (Triphasic CT) দ্বারা টিউমারের সঠিক অবস্থান জানা যায়।

সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি

  • লিভার রিসেকশন: ক্যান্সারযুক্ত অংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা।
  • রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন (RFA): হিট দিয়ে ছোট টিউমার বিনষ্ট করা।
  • লিভার প্রতিস্থাপন (Transplant): আক্রান্ত লিভার সম্পূর্ণ বদলে নতুন লিভার বসানো।