রুটিন আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে অনেক সময় লিভারে চাকা বা সিস্ট ধরা পড়ে। এগুলো সব সময় ক্যান্সার নয়; বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ বা বিনাইন (Benign) সিস্ট হতে পারে।
সাধারণ সিস্ট বনাম বিপজ্জনক টিউমার
- সাধারণ লিভার সিস্ট: তরলভর্তি থলি যা আকারে বড় হলে ল্যাপারোস্কোপিক ড্রেনেজ করতে হয়।
- হাইডাটিড সিস্ট: পরজীবীজনিত সিস্ট যা বিশেষ সতর্কতার সাথে অপারেশনের মাধ্যমে অপসারণ করতে হয়।
- হেমানজিওমা ও অ্যাডিনোমা: লিভারের রক্তনালীর চাকা যা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়।
- ক্যান্সারযুক্ত টিউমার: হেপাটোসেলুলার কার্সিনোমা যা দ্রুত অপারেশনের মাধ্যমে কেটে ফেলা জরুরি।
অ্যানাটমিক্যাল লিভার রিসেকশন
আধুনিক লিভার সার্জারির মাধ্যমে সুস্থ অংশ অক্ষত রেখে কেবল টিউমারযুক্ত অংশ কেটে বাদ দেওয়া হয় (Hepatectomy)।